শিবগঞ্জের কানসাটে
বিদ্যুতের দাবিতে
আবারও বিক্ষোভ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২১:৪৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার কানসাটে শনিবার বিকেলে বিদ্যুতের দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি নজরুল ইসলাম, জামায়াতের সহ সেক্রেটারি সেফাউল মূল্ক এর নেতৃত্বে ১৮ দলীয় ঐক্যজোটের ব্যানারে মিছিলটি কানসাট মোড় থেকে শুরু হয়ে মিলিক বাজারের মোড়ে গুজরঘাট ব্রিজে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি নজরুল ইসলাম, জামায়াতের সহ সেক্রেটারি সেফাউল মূলক, কানসাট বিএনপি সভাপতি ময়েজউদ্দিন প্রমুখ।