ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আসাদুজ্জামান ফাউন্ডেশন এন্ডাওমেন্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ‘অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশন এন্ডাওমেন্ট ফান্ড’ গঠন করা হয়েছে। শনিবার দুপুরে এই ফান্ড গঠনের জন্য মরহুম অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামানের স্ত্রী ফাতেমা জামান আট লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।