আজকের অনুষ্ঠান

সোমবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকাল ২ টা ৩০ মিনিটে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি: সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস এবং এক্ষেত্রে সরকার ও নাগরিক সমাজের করণীয় বিষয়ে সাংবাদিক সম্মেলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল: মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, যুদ্ধাপরাধীদের বিচার, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ নানা দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা। বিকাল ৪টা।