পিটারসেনকে নিয়ে চিন্তিত কুক

কেভিন পিটারসেনের ডান হাঁটুর সমস্যায় চিন্তিত ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডিংয়ে বেশ কিছু সময় মাঠের বাইরে থাকতে বাধ্য হন পিটারসেন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথার্থ ০ ও ১২ রান করা পিটারসেন তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতি ও চা বিরতির সময়ে মাঠেই নামতে পারেননি। কুক বলেন, ‘প্রথম টেস্টে তার ডান হাঁটুর সমস্যা নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তবে ওয়েলিংটনে খেলার জন্য সে সুস্থ হয়ে উঠবে।’ চলতি সিরিজে ইংলিশ দলের কোন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ইনজুরিতে পড়লে সেক্ষেত্রে রিজার্ভ হিসেবে রয়েছেন জনি বেয়ারস্টো। ডান কনুইয়ে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়ায় ইতোমধ্যেই ডানেডিনের প্রথম টেস্টেই শেষ হয়ে গেছে গ্রায়েম সোয়ানের সিরিজ। অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ইতোমধ্যেই তিনি দেশে ফিরে গেছেন। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন কেন্ট অফস্পিনার জেমস ট্রেডওয়েল। - বাসস/এএফপি