ওয়ালটন স্বাধীনতা দিবস কাবাডি সেনাবাহিনী
চ্যাম্পিয়ন
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২১:৫৬
স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। গতকাল কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী খেলায় সেনাবাহিনী ২টি লোনাসহ ৩১-১৮ পয়েন্টে বিহার রাজ্য কাবাডি দলকে হারিয়ে শিরোপা জয় করে। অন্য খেলায় বিজিবি ৩টি লোনাসহ ৪১-১৪ পয়েন্টে পশ্চিম বঙ্গের বিদ্যাসাগর কাবাডি দলকে হারিয়ে রানার্সআপ হয়। আসাম রাজ্য এবং বিদ্যাসাগর কাবাডি দল টুর্নামেন্টে তৃতীয় হয়েছে। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে বিহার রাজ্য কাবাডি দল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সেনাবাহিনী কাবাডি দলের আবু ছালেহ মুছা।