খালেদা জিয়ার সঙ্গে কানাডীয় সংসদীয় দলের সাক্ষাত্ কাল

কানাডার পার্লামেন্টের ছয় সদস্যের প্রতিনিধি দল আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবে। প্রতিনিধি দলটি গতকাল রবিবার সকালে ঢাকা এসেছে। দলটির নেতৃত্বে রয়েছেন রাসেল জেমস হাইবার্ট এমপি।