বেনাপোলের শার্শা আমড়াখালী খালের ডোবা থেকে রবিবার সকালে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। নিহতের নাম আব্দুস সালাম (৪৫)। তিনি বেনাপোল পাঠবাড়ী গ্রামের আবু জাফরের ছেলে।
শার্শা থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আমড়াখালী খালের ব্রিজের নিচে একটি ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে রবিবার সকালের দিকে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে স্থানীয়দের ধারণা কে বা কারা তাকে হত্যা করে খালে ফেলে দেয়।
আরও পড়ুনঃ অবশেষে মৃত্যুবরণ করলেন রংপুরের সেই অগ্নিদগ্ধ গৃহবধূ
শার্শা থানার ওসি এম মসিউর রহমান জানান, লাশের পোস্ট মর্টেমের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনা অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছেন তারা।
ইত্তেফাক/নূহু