শোক সংবাদ

দেলোয়ার হোসেন জাতীয় প্রেসক্লাবের সাবেক কর্মচারী এবং কর্মচারী ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন গতকাল হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় প্রেসক্লাবের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক চাঁন মিয়া তার মৃত্যুতে এক শোক বিবৃতি দিয়েছেন। মাওলানা আবদুর রশীদ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হযরত আলহাজ্ব মাওলানা আবদুর রশীদ (৮৫) আর নেই। চট্টগ্রামের হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। জানাজা শেষে গতকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মো. নুুরুল হুদা চট্টগ্রামের উত্তর পতেঙ্গার কাঠগড় নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল হুদা (৪২) গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মজিবর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বালিরদিয়াড় গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মজিবর রহমান (৬৮) গতকাল বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। পারিবারিক গোরস্থানে গতকাল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মনজুর-ই-এলাহী সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ চা বোর্ডের সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী (৫৪) গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে জটিল ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ বহু আত্মিয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মনজুর-ই-এলাহীর মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম গভীর শোক প্রকাশ করেছেন।