কাওরান বাজারে ড্রেনের মধ্যে তরুণীর লাশ

রাজধানীর কাওরান বাজারে বৃষ্টি (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে কাওরান বাজারে পল্লীভবন ও পরিবার পরিকল্পনা ভবনের মাঝখানের ড্রেনের মধ্যে থেকে তেজগাঁও থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বৃষ্টির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। থানায় মামলা হয়েছে। জানা গেছে, বৃষ্টি কারওয়ান বাজারের ফুটপাতে থাকতো। তার স্বামী আনোয়ার একটি মামলায় কারাগারে আটক রয়েছেন।