চট্টগ্রাম বন্দরে আপেল ঘোষণায় বিয়ার আমদানি

আপেল ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ বিয়ার আমদানি করেছে ঢাকার মতিঝিলের এক আমদানিকারক প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর দিয়ে এ প্রতিষ্ঠানের আমদানি করা আপেলের একটি কনটেইনার গত বৃহস্পতিবার আটক করে চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষ। তবে গতকাল রবিবার কায়িক পরীক্ষার পর কনটেইনারের মধ্যে ১৪ হাজার ৯৭ লিটার হ্যানিকেন বিয়ার ও ৭ হাজার ১১০ কেজি আপেল পাওয়া যায়।