ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার বালিয়া ইউনিয়নের বেড়াভালকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহাগ (১৭)। সে ওই গ্রামের হযরত আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুতের খুঁটির তার ছিড়ে পড়ে শনিবার। পরে স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। 

আরও পড়ুন: বেনাপোলে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রবিবার বেলা তিনটার দিকে বাড়ির সামনে ছেড়া তারে বিদ্যুৎ আছে কি না দেখতে যায় সোহাগ। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

ইত্তেফাক/নূহু