দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৮ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৯ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভসংখ্যা:৩ ও ৭। শুভবার:সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, উচ্চাভিলাষী ও গতিশীল ব্যক্তিত্বের অধিকারী। প্রচুর মানসিক শক্তি রয়েছে। লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে পারেন না। অন্যকে প্রভাবিত করার ও নেতৃত্ব দেয়ার গুণ আছে। বাধা মোকাবিলায় দৃঢ়। আপনার মধ্যে আদর্শবাদ ও বাস্তবতার সম্মিলন ঘটেছে। মানুষের দুঃখ খুব সহজেই নাড়া দেয়। সহজেই সৌভাগ্যের হাতছানি পেতে পারেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: নিউইয়র্ক টাইমসের প্রতিষ্ঠাতা এডলক ওকস, আবু জাফর শামসুদ্দিন, ড. রেহমান সোবহান, ফজলে লোহানী, সাহিত্যিক মিজানুর রহমান, নাজিম হিকমত, জেমস টেলর, এ ডব্লিউ. এম ফখরুদ্দিন । মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ স্বামী বা স্ত্রীর অসুস্থতায় দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। শত্রুদের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যবসায়িক কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা সফল হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। রাজনীতির সাথে জড়িতদের জন্য দিনটি শুভ নয়। প্রতিপক্ষ প্রবল হয়ে উঠতে পারে। নিজের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। ক্রোধ সংবরণ করার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই ধৈর্য হারানো ঠিক হবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অকারণে ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ভ্রমণ পরিহার করার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থ হতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ যে কোনো সঙ্কটে বুদ্ধি খাটিয়ে কাজ করুন। সম্ভব হলে শুভানুধ্যায়ী বা বন্ধুর পরামর্শ নিন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। ব্যস্ততা কমাতে চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। কোনো অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ভালোভাবে না জেনে কোনো কাজের দায়িত্ব নিবেন না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। শিশু সন্তানের কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। পদস্থ ও প্রভাবশালী কারো সাথে যোগাযোগ হতে পারে। প্রাপ্তি সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। সৃজনশীল কাজে সাফল্য ও সুনাম পেতে পারেন। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কর্মচারীদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। একাধিক সূত্র থেকে যারা উপার্জন করেন- তাদের কোনো সূত্র বাধাগ্রস্ত হতে পারে। বেকারদের কর্মসংস্থানের প্রচেষ্টা সফল হতে পারে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ আজ অপ্রত্যাশিত কোনো সমস্যার উদ্ভব হতে পারে। রাজনীতিকদেরকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সংঘাতে জড়াবার আশঙ্কা আছে। অকারণ ঝামেলায় জড়িয়ে বিপদগ্রস্ত না হলেই ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা আদায়ের চেষ্টা জোরদার করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ সাংসারিক কাজকর্মে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। নতুন কোনো পরিকল্পনা গ্রহণ আজ না করলেই ভালো করবেন। কারো বাধার কারণে নতুন পরিকল্পনা সফল নাও হতে পারে। দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে। বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রাখুন। তবে নতুন কোনো বিনিয়োগ আজ না করলেই ভালো করবেন।