জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলা প্রথমপত্র আতাউর রহমান সায়েম সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল ,ঢাকা জ্ঞান স্তর ও অনুধাবন স্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথমপত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞান স্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবন স্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেয়া হলো। অধ্যায়: অতিথির স্মৃতি জ্ঞান স্তর: ১। লেখক দেওঘরে কেন এসেছিল? উত্তর: লেখক দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন। ২। অন্ধকার শেষ না হতেই কোন পাখির গান আরম্ভ হয়? উত্তর: অন্ধকার শেষ না হতেই দোয়েল পাখির গান আরম্ভ হয়। ৩। পাখি চালান দেওয়া কাদের ব্যবসা? উত্তর: পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা। ৪। কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো? উত্তর: একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো। ৫। সন্ধ্যার পূর্বে কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন? উত্তর: যাদের বাতব্যাধি, সন্ধ্যার পূর্বে তাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। ৬।“কি রে, যাবি আমার সঙ্গে?”-এ প্রশ্ন কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? উত্তর: “কি রে, যাবি আমার সঙ্গে ?”-এ প্রশ্ন একটা কুকুরকে উদ্দেশ্য করে করা হয়েছে? ৭। কার যৌবনে শক্তি সামর্থ্য ছিল? উত্তর: কুকুরটার যৌবনে শক্তিসামর্থ্য ছিল? ৮। লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান? উত্তর: লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান। ৯। আলো নিয়ে কে এসে উপস্থিত হল? উত্তর: আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল। ১০। “ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।”- কাকে এ আদেশ দেওয়া হয়েছে? উত্তর: “ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।”-এ আদেশ বামুনঠাকুরকে দেওয়া হয়েছে। ১১। প্রত্যহ অনেক কী ফেলা যায়? উত্তর: প্রত্যহ অনেক খাবার ফেলা যায়। ১২। কে খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত? উত্তর: মালীর বউ খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত। ১৩। বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে? উত্তর: বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কুকুরটি। ১৪। মালীর বউ কাকে মেরে ধরে বের করে দিয়েছে? উত্তর: মালীর বউ কুকুরটাকে মেরে ধরে বের করে দিয়েছে। ১৫। কে লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়? উত্তর: কুকুরটি লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়। ১৬। কাদের দোর খোলার শব্দে অতিথি পালাল? উত্তর: চাকরদের দোর খোলার শব্দে অতিথি পালাল। ১৭। শরীর না সারলেও লেখককে কোথা থেকে বিদায় নিতে হল? উত্তর: শরীর না সারলেও লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হল। ১৮। নানা ছলে লেখক দেওঘরে কয়দিন দেরি করলেন? উত্তর: নানান ছলে লেখক দেওঘরে দুই দিন দেরি করল। ১৯। সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না? উত্তর: সবাই বকশিশ পেলেও অতিথি অর্থাত্ কুকুরটি বকশিশ পেল না। ২০। কে কুলিদের সাথে ছুটাছুটি করে খবরদারি করতে লাগল? উত্তর: অতিথি অর্থাত্ কুকুরটি কুলিদের সঙ্গে ছুটাছুটি করে খবরদারি করতে লাগল। অনুধাবনমূলক ১। “মনে হল যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল”- লেখকের এ ভাবনা কারণ ব্যাখ্যা কর। ২। “ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন!”-বুঝিয়ে লেখ। ৩। দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হওয়ার কারণ ব্যাখ্যা কর। ৪। কুকুরটি ঘরের ভেতরে ঢোকার সাহস না পাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৫। “আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে।”-ব্যাখ্যা কর। ৬। লেখকের অতিথির উপবাস করার কারণ দর্শাও। ৭। লেখকের সাথে দুদিন কুকুরটার দেখা না হওয়ার কারণ বুঝিয়ে লেখ। ৮। দুদিন পরে কুকুরটিকে দেখে লেখকের মনে কী প্রতিক্রিয়া হল? ব্যাখ্যা কর। ৯। কুলিদের সাথে কুকুরটির ছুটাছুটি করার কারণ দর্শাও। ১০। “হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা।”- ব্যাখ্যা কর। অধ্যায়: বাঙালির বাংলা জ্ঞান স্তর: ১। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটির লেখক কে? উত্তর: ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটির লেখক কাজী নজরুল ইসলাম। ২। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়। ৩। বাঙালির কোন শক্তি একেবারে নেই বললেই চলে? উত্তর: বাঙালির কর্মশক্তি একেবারে নেই বললেই চলে। ৪। বাঙালির কিসে আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে? উত্তর: বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তি হারিয়ে ফেলেছে। ৫। বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে কোন শক্তিকে হারিয়ে ফেলেছে? উত্তর: বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে। ৬। তিমির ও জড়ত্বই কী? উত্তর: তমঃ, তিমির ও জড়ত্বই অবিদ্যা। ৭। কী কেবল অন্ধাকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়? উত্তর: অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়। ৮। তমোগুণকে দমন করে কোনটি? উত্তর: তমোগুণকে দমন করে প্রবল ক্ষাত্রশক্তি। ৯। রজোগুণ অর্থ কী? উত্তর: রজোগুণ অর্থ হল ক্ষাত্রশক্তি। ১০। বাঙালি আজম্ম কী? উত্তর: বাঙালি আজম্ম দিব্যশক্তি সম্পন্ন। উত্তর: ক. তাঁত বাংলাদেশের প্রাচীন-শিল্প খ. রেশম সুতা পাওয়া যায়- রেশম গুটি থেকে গ. মৃিশল্প বাংলাদেশের- সভ্যতা ও সংস্কৃতি বহন করে ঘ. ঢাকার ধামরাই কাঁসা শিল্পের জন্য- বিখ্যাত।