এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং ইংরেজি

ব্যবসায় নীতি ও প্রয়োগ ১মপত্র মো: কবির হোসেন (সুজন) প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা। ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের বিশেষ মডেল প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। সামনে পরীক্ষা। তোমরা এখন পড়ালেখার চূড়ান্ত পর্যায়ে। তাই তোমাদের জন্য একটি বিশেষ মডেল প্রশ্ন উপস্থাপন করা হল। পাশাপাশি যেহেতু উদ্দীপকের ক ও খ নং প্রশ্ন অর্থাত্ জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্ন তোমার পাঠ্য বই হতে সরাসরি পাবে, তাই উদ্দীপকের গ ও ঘ নং প্রশ্ন অর্থাত্ প্রয়োগ ও উচ্চতর দড়্গতা স্তরের প্রশ্নের শুধুমাত্র জ্ঞানমূলক উত্তর, উত্তরমালায় দেয়া হল। আর জ্ঞান মূলক উত্তর বের করতে পারলে বাকী স্তরগুলো তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। বিশেষ মডেল প্রশ্ন (ব্যবসায়ে সংগঠন ও ব্যবস্থাপনা) রচনামূলক প্রশ্ন বি:দ্র: ক বিভাগ হতে কমপক্ষে ৩ টি এবং খ বিভাগ হতে কমপক্ষে ২ টি সহ মোট ৬ টি প্রশ্নের উত্তর দাও। সময় : ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান : ৬০ বিষয় কোড: ২২৯ ক বিভাগ- সংগঠন ০১.দরিদ্র ঘরে জন্ম নেওয়া ফাহাদ, ফয়সাল এবং এফ.এম চৌধুরী ৩ ভাই। ফাহাদ স্নাতকোত্তর পাস করে সুবিধামত চাকুির না পাওয়ায় পিতার পৈত্রিক সম্পত্তি হিসাবে প্রাপ্ত ২টি পুকুরে মাছ চাষ করে সংসার চালায়। ফয়সাল বন থেকে কাঠ কেটে আসবাবপত্র বিক্রি করে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এফ.এম চৌধুরী স্থানীয় পল্লী বিদ্যুত্ অফিসে অস্থায়ী ভিত্তিতে চাকুির করে। বর্তমানে তাদের সংসারে অভাব নেই বললেই চলে। ক) ব্যবসায় কী ? ০১ খ) ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝায় ? ০২ গ) উপরের উদ্দীপকের আলোকে ফয়সালের ব্যবসাটি কোন ধরনের শিল্প ? আলোচনা কর। ০৩ ঘ) উদ্দীপকে এফ. এম চৌধুরী যে প্রতিষ্ঠানে চাকুরী করে সেটি কোন ধরনের শিল্প হওয়া যুক্তিযুক্ত বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ০২.বসির, কামাল, জামাল ও রাহাত চুক্তি মুলে একটি অংশীদারী ব্যবসা পরিচালনা করে আসছিল। হঠাত্ একদিন আকষ্মিক দূর্ঘটনায় রাহাত মারা যায়। অনেক চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করার পর রাহাতের নাবালক ছেলেকে ব্যবসায়ে অংশীদার হিসাবে গ্রহণ করে। এভাবে পরিচালনার কিছু দিন পর কামাল অন্য কোন অংশীদারকে না জানিয়ে ব্যবসায়ে তার স্বার্থ সম্পূর্ণভাবে তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করে । ফলে ব্যবসাটি এখন অস্তিত্ব সংকটে। ক) কোন ধরনের ব্যবসায়ে একক মালিক থাকে ? ০১ খ) কোন কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের উপযোগিতা রয়েছে ? ০২ গ) উপরের উদ্দীপকে মরহুম রাহাতের ছেলেকে কোন ধরনের অংশীদার বলা যাবে ? আলোচনা কর। ০৩ ঘ) উদ্দীপকে অস্তিত্ব সংকটের ফলে তাদের ব্যবসায়ে কি পরিস্থিতি সৃষ্টি হবে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ওরা এগার জন বন্ধু মিলে নিবন্ধনপত্র সংগ্রহ করে অনেক দিন যাবত একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। সম্ভাবনা থাকলেও নতুন মূলধন সংগ্রহে সমস্যা হওয়ায় তারা মালিকানার ধরণ পরিবর্তন করতে চায়। তাই পরিবর্তিত বর্তমান কোম্পানীতে তারা জনসাধারণকে শেয়ার ক্রয়ে আমন্ত্রণ জানাতে পারবে। কিন্তু প্রতিষ্ঠান সম্প্রসারণের নামে তারা এমন কিছু কাজ করছে যা তাদের সংবিধানের উদ্দেশ্য ধারায় উল্লেখ ছিল না। ক) অবলেখক কী ? ০১ খ) শেয়ার ও ঋণপত্রের মধ্যে কি কি পার্থক্য পাওয়া যায় ? ০২ গ) উদ্দীপকে পরিবর্তিত কোম্পানিটি কোন ধরনের কোম্পানি ? আলোচনা কর। ০৩ ঘ) উদ্দীপকে উদ্দেশ্য ধারার বাহিরে কাজ বলতে কোন ধরণের কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ০৪. ফয়সাল মাহমুদ চৌধুরী একটা নতুন পণ্য বাজারে নিয়ে আসায় তার ব্যবসা ভালোই এগুচ্ছিল। তার ব্যবসায়ে সম্প্রসারণে সফলতা দেখে এখন অনেকেই উক্ত পণ্য বাজারে নিয়ে আসায় তাকে এখন প্রতিযোগীদের মোকাবেলা করে এগুতে হচ্ছে। কারণ ক্রেতা সাধারণ অনেকে পণ্য ক্রয়ের পূর্বে পণ্যের মূল্যে ও গুনাগুন বিচার বিশ্লেষণ করে পণ্য ক্রয় করে। তাই ব্যবসায়ে টিকে থাকা এখন জটিল। ক) ভোক্তা সমবায় সমিতি কী ? ০১ খ) শেয়ার বাজার বলতে কি বুঝায় ? ০২ গ) উপরের উদ্দীপকে জনাব চৌধুরীর পণ্যটি পণ্যের জীবন চক্রের কোন পর্যায়ে রয়েছে ? আলোচনা কর। ০৩ ঘ) উদ্দীপকের সর্বশেষ পরিস্থিতিতে বিচার বিবেচনায় পন্য ক্রয় বলতে প্রকারভেদে কোন ধরনের পণ্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ০৫. রহমত এন্ড সন্স একজন স্বনামধন্য আমদানীকারক। পণ্য আমদানীর আনুষ্ঠানিকতার এক পর্যায়ে রপ্তানীকারকের নিকট থেকে জাহাজে পণ্য বোঝাইয়ের প্রমাণ হিসাবে একটি জাহাজী দলিল প্রান্ত্ম হন। পাশাপাশি জাহাজ কোম্পানি ও রপ্তানীকারকের মধ্যে মাসুলের বিনিময়ে পণ্য পরিবহনে যে লিখিত চুক্তি সম্পাদিত হয় তার একটি দলিলও তিনি প্রান্ত হন। রহমত এন্ড সন্স আরো আনুসাঙ্গিক দলিল পত্র সংগ্রহ করে আমদানীকৃত পণ্য খালাসের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক) বিক্রয়িকতা কী ? ০১ খ) বাজারজাতকরণের প্রসার বলতে কি বুঝায় ? ০২ গ) উপরের উদ্দীপকে রহমত এন্ড সন্স কে জাহাজে পণ্য বোঝাইয়ের পর যে দলিল দেওয়া হয়েছিল সেটি কোন ধরনের দলিল ? আলোচনা কর। ০৩ ঘ) উদ্দীপকের আলোকে তোমার দৃষ্টিতে লিখিত চুক্তি বলতে যে দলিরের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার যুক্তিকত কি বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ খ বিভাগ- ব্যবস্থাপনা ০৬. ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নিকুঞ্জ মডেল কলেজ এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ অনুষ্ঠাণ আয়োজনের লক্ষ্যে কলেজের অধ্যক্ষ পরিচালনা পরিষধের সন্মতিক্রমে উদ্দেশ্য, লক্ষ্য ও কৌশল প্রণয়ন করেন এবং অনুষ্ঠাণ আয়োজনের লক্ষ্যে শিক্ষকদের মধ্য থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আয়োজক কমিটি গঠন করেন। উক্ত কমিটি অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেন, উপায়-উপকরণাদি সংগঠিতকরণ, পরিচালনা ও সমন্বয়সাধন করেন এবং তা বাস্তবে রূপায়িত করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রতিভামান ক’ জনকে দায়িত্ব প্রদান করেন। অনুষ্ঠান সফল ও সার্থকভাবে সম্পন্ন করায় অনুষ্ঠানের সভাপতি আয়োজক কমিটির গুনাবলীর প্রশংসা করেন। ক) ব্যবস্থাপনা কি ? ০১ খ) ব্যবস্থাপনা উপকরণ বলতে কি বুঝায় ? ০২ গ) উপরের উদ্দীপকে ব্যবস্থাপনার কোন কোন স্তরের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে আয়োজক কমিটির গুনাবলী বলতে কার গুনাবলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ০৭. নিকুঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে যাওয়ার কথা ভাবছেন। শ্রেণি শিক্ষক কখন, কোথায়, কিভাবে যাওয়া হবে, কত খরচ হবে, কত তারিখে যাওয়া হবে তা ঠিক করে শিক্ষা সফর নিশ্চিত করলেন। সেই লক্ষ্যে কলেজের অধ্যক্ষ সকল শিক্ষদের মধ্যে থেকে ৫ জন শিক্ষককে দিয়ে একটি কমিটি করে শিক্ষা সফর সুষ্ঠভাবে সম্পাদনের দায়িত্ব অর্পন করলেন। ক) পরিকল্পনা কী? ০১ খ) কোন কোন ক্ষেত্রে কমিটি ব্যবহার উপযোগী ?০২ গ) উদ্দীপকের বিষয়টি কোন ধরনের পরিকল্পনা ? আলোচনা কর। ০৩ ঘ) উপরের উদ্দীপকে শিক্ষদের উপর দায়িত্ব অর্পণ করাকে কোন ধরনের সংগঠন বলা যুক্তিযুক্ত হবে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ০৮. জনাব মাহমুদুল আলম সিয়াম একজন এরিয়া বিক্রয় কর্মকর্তা। তিনি কাজে যোগ দেওয়ার পর সমস্যায় ছিলেন। এখন তিনি প্রতি মাসের প্রথমে বিক্রয় সুপারভাইজাদের নিয়ে সভার ব্যবস্থা করেন। সেখানে প্রত্যেককে বিক্রয় টার্গেট ঠিক করে দেন এবং খোঁজ-খবর রাখেন। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে কর্মরত তার এক বন্ধু সকল ক্ষমতা নিজের কাছে রেখে দেন। এতে অধিনস্থরা নাখোস হন। ক) কর্মীসংস্থান কী ? ০১ খ) অভ্যন্তরীণ উত্স বলতে কি বুঝায় ? ০২ গ) উপরের উদ্দীপকে কোন নির্দেশনা কৌশল ব্যবহার করা হয়েছে ? আলোচনা কর। ০৩ ঘ) উদ্দীপকে জনাব সিয়ামের বন্ধুর নেতৃত্ব কোন ধরনের নেতৃত্ব বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ০৯. নিপা এন্টারপ্রাইজের উত্পাদন ব্যবস্থাপক উত্পাদন ইউনিটে ত্রৈমাসিক টার্গেট ১৫০০ একক নির্ধারণ করে প্রত্যহ শ্রমিক-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। ভুল হলে তা শুধরানোর চেষ্টা করেন। নিদিষ্ট সময় শেষে দেখা গেল ১২০০ একক উত্পাদন হয়েছে। পর্যালোচনায় দেখা গেল সব কিছু অনুকূল থাকার পরও কিছু যন্ত্রপাতি এই সময়ে বিকল হওয়ায় যথেষ্ট শ্রম ঘণ্টার অপচয় হয়েছে। তাই পরবর্তী ১৮ দিনে মধ্যে মেশিন মেরামতের একটা বিশেষ কর্মসূচী নেয়া হলো। পাশাপাশি উপরোক্ত সকল কার্যের শেষে ত্রুটি নির্ণয় করে পরবর্তীতে উপায় উপকরণের মানোন্নয়নের ব্যাপারে পরামর্শ দেওয়া হল। ক) প্রেষণা কী? ০১ খ) আর্থিক প্রেষণা বলতে কি বুঝায় ? ০২ গ) উপরের উদ্দীপকে তিন মাস পরে কার্যফল পরিমাপ বলতে নিয়ন্ত্রণের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? আলোচনা কর। ০৩ ঘ) উদ্দীপকে ত্রুটি নির্ণয় করে উপায়- উপকরণের মানোন্নয়নে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন পদক্ষেপের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ০৪ ইংরেজি মোহাম্মদ সারবিন মুন্সী,প্রভাষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,ঢাকা মডেলের পরবর্তী অংশ Part-B: Vocabulary (20 Marks) 9. Fill in the gaps with a suitable word from the box (make grammatical changes if necessary). 10 device trained about perform essential great abacus fairly large special recent sense refers called The computer is a fairly (a) —— invention. It has now become an (b) —— part of modern life. It has greatly benefited us and brought (c) —— revolutionary changes in our life. Any (d) —— that helps people perform mathematical calculation may be (e) —— a computer. In this sense the (f) —— is a simple computer. Today however the term computer (g) —— to special kind of electronic machine that can perform mathematical calculations and process (h) —— masses of information at a (i) —— speed. In a few minutes a computer can perform calculation that (j) —— mathematicians would need years to complete. 10. Fill in the blanks with an appropriate word in each gap. 1x10=10 Jerry was a twelve years old boy (a) —— lived in the orphanage. The authoress hired the cabin (b) —— to the orphanage. Jerry came to the cabin to (c) —— wood for the authoress. He also did some extra work (d) —— the convenience of the authoress. Once he (e) —— a cubby hole where he put some kindling and medium wood (f) —— that the writer might get dry fire materials ready in case of (g) —— wet weather. The authoress was pleased (h) —— him. When she gave him some candy or apples, he used to (i) —— silent. He expressed his (j) —— by looking at the gift and the authoress. Part-C: Guided Writing (40 Marks) 11. Match the phrases in the following substitution table to make sensible sentences. Write out the sentences in full. 6x2=12 A B C D (i)Environment pollution must be taken in various ways by smoke of factories and vehicles. (ii) In our cities air has become to control is polluted by garbage. (iii) Even the ground we is constantly one of the greatest problems alarming pollution. (iv) Water walk on in the face of in our country. (v) But we is also polluted being polluted in this modern age. (vi) Measures should not remain idle both in urban and rural areas such an alarming problem. 12. The sentences in the following text are jumbled. Re-write the sentences in the proper order and in a continuous paragraph to make a story. 1x14=14 (i) Then he saw a spider trying hard to reach the ceiling of the cave. (ii) But it did not give up hope. (iii) The spider failed again and again to succeed. (iv) Bruce saw the spider climbing to the ceiling after some unsuccessful attempts. (v) He gathered an army of strong men and attacked his enemies. (vi) This dauntless spider inspired Bruce to shake off the darkness of the despair. (vii) The enemies courted defeat and Robert Bruce regained his kingdom. (viii) The king fought bravely but lost the battle. (ix) Robert Bruce was a famous king. (x) He had to flee from his kingdom to save his life. (xi) Enemies invaded his kingdom. (xii) And he took shelter in a remote cave. (xiii) Once he was lying in the cave. (xiv) The king was always in a gloomy state for his unhappy condition. 13. Write a paragraph of about 150 words based on the following questions. Your answers to the questions should give as much detail as possible. 14 a.What is your idea about a book fair? b.When and where is it usually held? c.What purposes does it serve? d.How is it organised? e. What steps can be taken to make such a fair successful? গতকাল প্রকাশিত মডেলের উত্তর Part A: Seen Comprehension (40 Marks) 1. Multiple choice:(a) physics; (b) urban; (c) unendurable; (d) 30; (e) more than. Extra: (a) noise; (b) noise; (c) noise; (d) milder; (e) forbearance. 2. True/False: (a) False. Sound pollution is acute in urban areas. (b) True. (c) True. (d) False. Simply tolerable level of sound is called sound. (e) True. Extra: (a) True. (b) True. (c) True. (d) False. The urban people are exposed to sound ranging from 30 to 90 decibels or even more. (e) True. 3. Filling in gaps with clues: (a) be controlled by; (b) are disallowed near; (c) goes beyond, tolerance; (d) controlling; (e) are affected by. Extra: (a) noisier; (b) is required for; (c) causes of; (d) difference between; (e) exposure; (f) living in; (g) be minimised; (h) is called; (i) measurement of; (j) created by. 4. Information transfer:A list of five things that cause sound pollution is presented below:- (i)Growth of urban population(ii)Excessive use of machines(iii)Factory work(iv)Truck driving(v)Primary school teaching [Factors of sound pollution] 5. Open-ended: (a) Many students leave schools without completing education because their parents cannot afford their educational expenses due to acute poverty. (b) Sometimes educational institutions are closed down uncertainly for which our academic progress is badly affected. (c) Politics and violence is the main reason of the unexpected closure of some institutions. (d) Students do not get standard education as facilities in the institutions are very poor. (e) The govt. can't fund the requisite number of educational institutions in Bangladesh due to financial and resource constraints. 6. Filling in gaps without clues: (a) Though/Although; (b) living; (c) getting; (d) beset; (e) standard/better. 7.Summary:Bangladesh is a small country with large population. Many children cannot be educated due to poverty. More schools, colleges and universities for additional students can't be established owing to financial and resource constraints. Again, because of large class size and poor facilities in institutions, students do not get a standard education. Sometimes politics and violence badly affect academic progress. 8. Rewriting in a different form: The flowchart showing the problems of standard education in our country is presented below:- [Figure: Flowchart] 1 Too many students in a class 2 Less institutions available 3 Over-crowded every institution 4 Unusually large class size 5 Poor facilities in institutions 6 Unexpected closures of institutions Extra: The flowchart showing how our educational problems can be overcome is presented below:- 1 By alleviating poverty 2 By reducing students' dropout 3 By increasing number of institutions 4 By giving better facilities 5 By providing standard education 6 By removing politics and violence