শিক্ষা সংবাদ

ঢাকা কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩ গত ৯ মার্চ ঢাকার পল্লবীর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাঈদ। দিনব্যাপী মোট ২২টি ইভেন্টে প্রায় সহশ্রাধিক ছাত্র/ছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উত্সবমুখর পরিবেশে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘলাফ, উচ্চলাফ ও গোলক নিক্ষেপ ইভেন্টে প্রথম হয়ে সেরা ছাত্র খেলোয়াড় পুরস্কার লাভ করেছে আশিকুর রহমান। ১০০ ও ২০০মিটার দৌড় ও দীর্ঘলাফ ইভেন্ট এ প্রথম হয়ে সেরাছাত্রী খেলোয়াড় হয়েছে আফসানা আক্তার।