মেরিলিন মনোরোর বেশে দীপিকা!

বিশ্ববিখ্যাত মডেল-অভিনেত্রী মেরিলিন মনোরোর গেটআপ কে না ধারণ করতে চায়! এমন আবেদনময়ী আর অপরূপ সৌন্দর্য্যের রূপ ধারণ করেছেন অনেকেই। সেই ধারাবাহিকতায় এবার মেরিলিন মনোরোর গেটআপ নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ভারতের নতুন একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হওয়ার জন্যই এমন গেটআপ ধারণ করতে হয় তাকে। সম্প্রতি এর দৃশ্যধারণ সম্পন্ন হয়। এর পাশাপাশি এই মেরিলিন মনোরোর গেটআপে দীপিকা পাড়ুকোন একটি ফটোসেশনেও অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন এখন ‘কচাড়িয়ান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রাম লীলা’, ‘রানা’ ছবিতে অভিনয় করছেন।