ভারতে স্টিভেন স্পিলবার্গ
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ১৯:৫৮
বিশ্ববিখ্যাত হলিউডি চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ ভারতে এসেছেন। ভারত সফরের মূল উদ্দেশ্যই হলো বলিউডি পরিচালকদের পরিচালনা নিয়ে বিভিন্ন টিপস দেওয়া। স্টিভেন স্পিলবার্গের এই টিপস প্রদানের সাক্ষাত্ অনুষ্ঠান গতকাল রাতে সম্পন্ন হয়। রাম গোপাল ভার্মা, রাজকুমার হিরানী, অনুরাগ কাশ্বপ, ফারহান আখতার, সঞ্জয় লীলা বানসালীর মতো বলিউডের সেরা পরিচালকদের পাশাপাশি থাকছেন আরও প্রায় ৬০ জন পরিচালক। তারা সবাই আজ পরিচালনার উপর টিপস নিবেন স্পিলবার্গের কাছ থেকে। অন্যদিকে অমিতাভ বচ্চন তার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন স্পিলবার্গকে। সবমিলিয়ে স্পিলবার্গের সফরটা বেশ রোমাঞ্চকর।