‘মধ্যরাতের ট্রেন’-এ সাদী মহম্মদ

আজ রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রহস্যজীবনের গল্প নিয়ে অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’। অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন খ্যাতিমান রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহাম্মদ। সৈয়দ ফাহিম মুনয়েমের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আবুল হোসেন খোকন। উপস্থাপনা করছেন মৃদুল আহমেদ।