সুজানার অ্যালবামে বিরল রেকর্ড

‘মহেভাসা’। দ্বৈতকণ্ঠরে এ অ্যালবামে সুজানার সহশিল্পী পাকিস্তানি বংশোদ্ভূত সংগীত পরিচালক রাজা কাশফে। এখানে সুজানা হিন্দি, র্উদু, ফার্সি ও বাংলা এই চার ভাষায় গান গেয়েছেন। সুজানা বলনে, ‘প্রথমবাররে মতো কোনো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান ব্রিটেনের হাউস অব কমন্সে হলো। বলা যায় বাংলা গানের কোনো অ্যালবামের ক্ষেত্রে এটি একটি বিরল রেকর্ড। ১২টি গানের এ অ্যালবামরে সংগীত পরচািলনা করছেনে রাজা কাশফে। এ ছাড়াও লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী সুজানা এরই মধ্যে বিশ্বের একাধিক দেশে নিজের গানের পারফর্মেন্সে প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ নগরবাউল জেমসের সাথে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছেন। সম্প্রতি ব্রিটেনের হাউজ অব কমন্সের এই বিরল সম্মান প্রসঙ্গে সুজানা বলেন, ‘এটা শুধু আমার কৃতিত্ব নয়। আমি বলব বাঙালি হিসেবে এ কৃতিত্ব এ গৌরব সকলের। এ কারণেই আমি আমার মিউজিক ক্যারিয়ার কখনও লোকালি ভাবি না। সবসময় এটাকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের চেষ্টা করছি এবং করে যাব।’