সংবাদ কণিকা

তাপমাত্রা দ্রুত বাড়ছে পৃথিবী আসলে কখনো এত গরম ছিল না। এ নিয়ে গবেষণা চালানো হয়েছে। এর জন্য প্রথমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৭৩টি জায়গা থেকে জীবাশ্মসহ কিছু বস্তু সংগ্রহ করা হয়েছিল। তারপর সেসব তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর তাপমাত্রার একটা হিসেবে বের করেছেন বিজ্ঞানীরা। এই গবেষণার ফল বেশ চমকপ্রদ। তাতে দেখা যাচ্ছে, গত ৮০ বছরে পৃথিবীর উত্তাপ অবিশ্বাস্য গতিতে বেড়েছে। আগামী কয়েক দশকে এই প্রবণতা আরও দ্রুত হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। —এএফপি কৃত্রিম মাথার খুলি সম্প্রতি ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি মাথার খুলি স্থাপন করা হলো মানুষের দেহে। এখন থেকে রোগ বা অন্য কোনো কারণে মস্তিষ্কে কোনো ক্ষতি হলে ত্রিমাত্রিক প্রিন্টেড খুলি প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে জানিয়েছে লাইভ সায়েন্স ডটকম। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মানুষের দেহে প্রতিস্থাপনের উপযোগী থ্রিডি প্রিন্টারে তৈরি মাথার খুলি ব্যবহারের অনুমতি দেয়ার পর এধরনের প্রথম অপারেশনটি হলো যুক্তরাষ্ট্রে। প্রযুক্তিটির নির্মাতা প্রতিষ্ঠান ডিফিসিল জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি এফডিএ-এর অনুমোদনের পর ৪ মার্চ যুক্তরাষ্ট্রে খুলি প্রতিস্থাপন করা প্রথম অপারেশনটি হয়। ¬বিডি নিউজ ডট কম কোটিপতিরও খোরপোশ ডেমি মুরকে কোটিপতি বললে আসলে কমই বলা হবে। নব্বইয়ের দশকে হলিউডে দু’হাতে কামি-য়েছেন তিনি। সেই ডেমি মুর বিবাহবিচ্ছেদের পর সাবেক স্বামী যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশন চ্যানেলের কমেডি তারকা অ্যাস্টন কুচারের কাছে খোরপোশের খরচ চেয়েছেন! চরম অর্থসংকটে থাকলে অধিকার আদায়ের প্রশ্নটাও খুব গ্রহণযোগ্য মনে হতো সবার কাছে। তবে এ পাওনা আদায়ের ব্যাপারে কুচারেরও আপত্তি থাকার সম্ভাবনাও ক্ষীণ। —রয়টার্স