সিংড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক

সিংড়ার চলনবিলের মাঠে বিদ্যুত্ চালিত গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। উপজেলার ডাহিয়া, পাঁচপাকিয়া, ইছলবাড়িয়া, সাতপুকুর ও ইটালীসহ প্রত্যন্ত এই বিলাঞ্চলের মাঠ থেকে গত ১ মাসে প্রায় ৫০টি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। একটি সংঘবদ্ধ চক্র গত কয়েক বছর ধরেই ইরি-বোরো ধানের এই সেচ মৌসুমে এ রকম চুরির ঘটনা ঘটিয়ে আসছে। কৃষকদের অভিযোগ- প্রতি বছরই এরকম ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পর্যন্ত এ বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। ট্রান্সফরমার চুরির আতঙ্কে এই অঞ্চলের কৃষকরা এখন রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকাতে পারছেন না। বিদ্যুত্ চালিত গভীর নলকূপের নতুন ট্রান্সফরমারের জন্য ৫ কেভির দাম ৩৮ হাজার টাকা, ১০ কেভির দাম ৫৩ হাজার টাকা এবং ১৫ কেভির দাম ৮৬ হাজার টাকা দিয়ে পল্লি বিদ্যুত্ সমিতি সংযোগ দিয়ে থাকেন। এই টান্সফরমান নষ্ট হলে পল্লি বিদ্যুত্ সমিতি বিনা মূল্যে আবার নতুন ট্রান্সফরমার সরবরাহ করেন। কিনতু ট্রান্সফরমার চুরি হলে তা সংশ্লিষ্ট কৃষকদের বাজার থেকে কিনতে হয়। সেই মোতাবেক ট্রান্সফলমার চুরি হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকরা নগদ টাকায় বাজার থেকে নতুন ট্রান্সফরমার কিনলেও পল্লি বিদ্যুত্ সমিতি সংযোগ দিতে গড়িমসি করছেন। কৃষকরা জানান। সদ্য রোপণ করা ধানের চারায় এই মুহূর্তে পানি সেচ না দিলে এ বছর তাঁরা এই ইরিবোরো ধান থেকে বঞ্চিত হবেন। এ অবস্থায় কৃষিপ্রধান এসব অঞ্চলের সাধারণ কৃষকদের কথা ভেবে দ্রুত ট্রান্সফরমার সংযোগসহ চুরি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পল্লি বিদ্যুত্ সমিতি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সৌরভ সোহরাব, আয়েশ, সিংড়া নাটোর