মেহেরপুরে বিষ দিয়ে হনুমান হত্যার চেষ্টা
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:০৭
প্রাণীহত্যা অপরাধ জেনেও মেহেরপুরে একটি হনুমানকে খাদ্যে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। পরে তাকে মেহেরপুর প্রাণীসম্পদ হাসপাতালে চিকিত্সা দিয়ে সুস্থ করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার মেহেরপুর শহরের গড়পাড়া এলাকায় কে বা কারা একটি হনুমানকে হত্যার উদ্দেশ্যে খাদ্যের মধ্যে বিষ দেয়। বিষ মিশানো খাবার খেয়ে হনুমানটি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেই এলাকার কয়েকজন যুবক সেটিকে উদ্ধার করে মেহেরপুর প্রাণীসম্পদ হাসপাতালে নেয়। পরে তাকে চিকিত্সা দিয়ে সুস্থ করে ছেড়ে দেয়া হয়।