ওরস মোবারক

সলঙ্গায় ১৪ মার্চ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ১৪ মার্চ সলঙ্গার তারুটিয়া রশিদাবাদে ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী’র (র.) বংশধরের ধারাবাহিকতায় পীরাণ পীর ৬ষ্ঠ পুরুষ অবধি মহান সাধক পুরুষদের স্মরণে এই ওরস অনুষ্ঠিত হচ্ছে। ওরসে অংশগ্রহণ করবেন ময়মনসিংহের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাও. মো. আব্বাসউদ্দিন নূরী আলমোজাদ্দেদী, নেত্রকোনার মোফাচ্ছেরে কোরআন হযরত মাও. মোঃ আব্দুল খালেক মোজাহেদী ও সিরাজগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাও. মো. আব্দুল মোত্তালিব আল-মোজাহেদীসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও ভক্ত অনুসারীগণ। নাটোরে ১৫ মার্চ নাটোর প্রতিনিধি হযরত শাহ সুফি আজগর আলী দরবেশ (র.) চিশতির স্মরণে নাটোরের বিরাহিমপুর আশেকান দরবার শরীফে আগামী ১৫ মার্চ থেকে তিনদিনব্যাপি ৩৭ তম ওরস মোবারক ও বাউল সমাবেশ অনুষ্ঠিত হবে।