সুনামগঞ্জে
আশার স্বাস্থ্য
সচেতনতা
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:১০
ঋণ কার্যক্রমের সাথে যুক্ত ৫০ লক্ষ সদস্যকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার জন্য আশা সমগ্র দেশব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি পরিচালনা করে আসছে।
এর আওতায় বিভিন্ন সংক্রামক ব্যাধি প্রতিরোধ, পানিবাহিত রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, মা ও শিশুর যত্ন, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ইত্যাদি বিষয়ে সচেতন করা হচ্ছে।