ডুমুরিয়ার নদীতে চিংড়ি
ব্যবসায়ীর লাশ
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:১২
ডুমুরিয়ার শালতা নদী থেকে গতকাল সোমবার সকালে ঘের ব্যবসায়ী রেজোয়ান সরদার (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার কোমলপুর গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে রেজোয়ান সরদার প্রতিদিনের ন্যায় রবিবার বিকেলে বাড়ি থেকে চাতরা বিলে নিজ মত্স্যঘেরে যায়। রাতে সে বাড়িতে ফেরেনি। সকালে স্ত্রী জেসমিন বেগম স্বামীর জন্য খাবার নিয়ে ঘেরে যান। সেখানে তাকে না পেয়ে বাড়িতে ফেরার পথে একটি লাশ নদীতে ভাসতে দেখেন । এ সময় কাছে গিয়ে তিনি লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডুমুরিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।