নাঙ্গলকোটের বক্সগঞ্জ ব্রিজটি এখনও পরিত্যক্ত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের জনগণের যোগাযোগ রক্ষাকারী বক্সগঞ্জ বাজারের পূর্বপাশে ব্রিজটি নির্মাণ থেকেই পরিত্যক্ত। ফলে ব্রিজটি জনগণের কোন উপকারে আসছে না। জানা যায়, ওই অঞ্চলের জনসাধারণও স্থানীয় বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজ পথে চলাচলের দাবির প্রেক্ষিতে ’৯৮ সালে তত্কালীন সংসদ সদস্য জয়নাল আবেদীন ভূইয়া একটি ব্রিজ নির্মাণ করে দেন। ব্রিজটি নির্মাণে অর্থায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু ব্রিজটি নির্মাণ করা হলেও দু’পাশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি নির্মাণের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরিভিত্তিতে ব্রিজটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন।