আশরাফুল মুশফিকুর নাসিরকে
জেপির অভিনন্দন
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:৫৬
জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ শহীদুল ইসলাম গল টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে ৬৮ রানের লিড নিয়ে মোট ৬৩৮ রান করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম ডবল সেঞ্চুরি করায় মুশফিকুর রহিম এবং সেঞ্চুরি করায় মো. আশরাফুল ও নাসির হোসেনকে আন্তরিক শুভেচ্ছা জানান। বিবৃতিতে জেপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের দ্বারা সাফল্যের শীর্ষে অবস্থান করতে সক্ষম হবে।