বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদরা সংবর্ধনা পেলেন

স্পোর্টস রিপোর্টার দক্ষিণ কোরিয়ার পিয়ং চেং-এ অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস ফ্লোর হকিতে বাংলাদেশ স্বর্ণ পদক জয় করায় সুইড বাংলাদেশের পক্ষ থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় গতকাল সুইড অডিটোরিয়ামে বিজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পীকার শওকত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এম পি, মিসেস আসমা জেরিন ঝুমু এম পি, ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত লী উন ইয়ং, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল কবির, সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব শেখ মফিজুল ইসলাম, ন্যশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ নাসের, স্পেশাল অলিম্পিকসের চেয়ারম্যান ডা. শামীম মতিন চৌধুরী। সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের সাংস্কৃতিক দল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।