সিলেটে হরতালের সমর্থনে মিছিল

আজ মঙ্গলবারের হরতালের সমর্থনে গতকাল সোমবার রাতে সিলেট নগরীতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। ছাত্রদলের মিছিল থেকে নগরীর জিন্দাবাজার এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পথচারীরা ভয়ে দিগ্বিদিক দৌড়ে পালান। ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেন। বিএনপির সমাবেশে বক্তারা বলেছেন, হরতালে বাধা দিলে পরিণাম হবে ভয়াবহ। বক্তব্য রাখেন দিলদার হোসেন সেলিম, আব্দুল গাফ্ফার প্রমুখ।