জাতীয় বিশ্ববিদ্যালয়ের
আজকের পরীক্ষা
১৮ মার্চ
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২২:৫৫
১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য ২০১০ সালের মাস্টার্স ১ম পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী ১৮ মার্চ সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।