যশোরে কোতয়ালী থানার
সামনে জুয়েলার্সে ডাকাতি
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২২:৫৭
কোতয়ালী মডেল থানার সীমানা প্রাচীরের বিপরীতের একটি জুয়েলারি দোকানে প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ডাকাতদলের মোট ৭ সদস্য ধরা পড়েছে। পুলিশ ডাকাতদের কাছ থেকে লুটের মালামাল উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার মাইক্রোবাসে এসে ৭ জন ডাকাতের একটি দল শহরের প্রধান বিপণী এলাকা কাপুড়িয়া পট্টির বাণী জুয়েলারি ওয়ার্কসে হানা দেয়। তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দোকান মালিকদেরকে জিম্মি করে দোকানের শোকেস ভেঙে স্বর্ণালংকার লুট করে।
ডাকাতির ঘটনা বুঝতে পেরে ব্যবসায়ীদের কেউ কেউ এগিয়ে এলে ডাকাতরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় কোতয়ালী থানামুখি করে রাখা মাইক্রোবাসে ওঠে তারা রবীন্দ্রনাথ সড়ক ও ঢাকা রোড ধরে মাগুরার দিকে পালিয়ে যায়। ডাকাতদের বোমার আঘাতে ৪ জন আহত হন। ডাকাতির খবর প্রচারের সাথে সাথে কাপুড়িয়া পট্টি এলাকার সকল দোকান বন্ধ করে ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। তারা কোতয়ালী মডেল থানা ঘেরাও করেন। খবর পেয়ে যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও যশোরের পৌর মেয়র মারুফুল ইসলাম ব্যবসায়ীদের সাথে বৈঠকে করেন। এই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে স্বর্ণালংকারসহ ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।