মৃত্যুবার্ষিকী

জালাল উদ্দিন আহমদ বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, দৈনিক আজাদী ও সংবাদের পটিয়া প্রতিনিধি জালাল উদ্দিন আহমদের দ্বিতীয় মৃত্যবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি পটিয়া ইউনিট, পটিয়া প্রেসক্লাব, খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও আজ পটিয়া সার্কুলার সড়ক তার নামনুসারে সাংবাদিক জালাল উদ্দিন আহমদের নামে সড়কের ফলক উন্মোচন করা হবে। আকম সফিকুল ইসলাম ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তা, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড হিসাব সংরক্ষণ পরি-দপ্তরের ভলিবল দলের সাবেক ক্রীড়াবিদ ও অধিনায়ক কুমিল্লা জেলার প্রবীণ বিএনপি নেতা ও ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকম সফিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী শুক্রবার বাদ আছর শেখদী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।