মশিউর রহমান যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর প্রাক্তন চেয়ারম্যান ও সাবেক সিনিয়র মন্ত্রী জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ দলীয় মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং আগামীকাল বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ১৯৭৭ সালে প্রগতিশীল, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে প্রথমে জাতীয়তাবাদী ফ্রন্ট ও পরবর্তীতে জাতীয়তাবাদী দল গঠনে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। সেই সময় মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সেই সময়টিতেই তিনি জিয়াউর রহমানের অনুরোধে প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী হিসাবেও দায়িত্ব নেন।