শোক সংবাদ

মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার পাল কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা, মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার পাল (৬৩) গতকাল বিকালে মৌলভীবাজারের এক হাসপাতালে নেয়ার পথে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রঞ্জিত কুমার পালকে গতকাল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামে পারিবারিক শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।