আজকের রাশিফল
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ১৭:১৩
আজ ২৯ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৩০ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও নেপচুন। আপনার শুভসংখ্যা:৪ ও ৭। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন: গার্নেট ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: চাপা ও সৃজনশীল। চিন্তা-ভাবনা সবসময়ই ব্যতিক্রমী খাতে প্রবাহিত হয়। নতুনের প্রতি আপনার আকর্ষণ সহজাত। ইনটুইশন ও অন্তর্দৃষ্টি প্রখর। উচ্চাভিলাষের অভাব আছে। অতিন্দ্রীয় ও রহস্য জগতের প্রতি দুর্ণিবার আকর্ষণ রয়েছে। কাজকর্মের ব্যাপারে স্বাধীনচেতা ও অনেকাংশে খেয়ালী। জীবনে অপ্রত্যাশিত বাধা ও ঝামেলা মোকাবিলা করতে হবে। খেয়ালীপনা ক্ষতির কারণ হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অকাল্টিস্ট এলগরনন ব্লাকউড, বিজ্ঞানী জোসেফ প্রীস্টল, জ্যোতির্বিদ পার্সিভাল লোয়েল, ড. আবু হেনা মোস্তফা কামাল, সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, আনোয়ার আহমেদ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ প্রাতিষ্ঠানিক কাজ বাধাগ্রস্ত হতে পারে। অধঃস্তন কর্মচারীদের সহযোগিতা নাও পেতে পারেন। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। পরিশ্রম বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শিল্প-কারখানার মালিকদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। শ্রমিক-কর্মচারীদের আন্দোলনে কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। সংসারে অশান্তি দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আইনজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো সাফল্যে আনন্দ বোধ করবেন। প্রাপ্তিযোগ আছে। খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শরীর খুব একটা ভালো থাকবে না। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশোনা সাফল্য আসতে পারে। শারীরিক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। কর্মে সাফল্যের সম্ভাবনা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি তেমন শুভ নয়। শিল্প-কারখানায় অশান্তি দেখা দিতে পারে। ধৈর্য ও সহিষ্ণুতার সাথে মোকাবিলা করুন। এনজিওকর্মীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে না। আর্থিক ব্যাপারে কোনো অসুবিধা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কোনো কারণে মানসিক অশান্তি দেখা দিতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হবার সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। দূরের যাত্রা শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ সরকারি চাকুরেদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো সংবাদে বিচলিত বোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অপ্রত্যাশিত কোনো বদলির সম্ভাবনা আছে। কোনো কারণে ধৈর্যহারা হওয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। অভিভাবকদের সিদ্ধান্ত মেনে নেয়ার চেষ্টা করুন। মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো সুযোগ হাতে আসতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বীমাকর্মীদের জন্য দিনটি শুভ। কাজের পরিধি বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হবার সম্ভাবনা আছে। আজ অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বিবাহিত কন্যার ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ নয়। আশানুরূপ ফসল জমিতে নাও ফলতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন।