প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ১৭:৫০
বিজ্ঞান
মো: মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর, ঢাকা
তৃতীয় অধ্যায় :জীবনের জন্য পানি
জীবনের জন্য পানি এই অধ্যায়টি ভালো করে পড়ে এক কথায় প্রশ্নোত্তর তৈরি করে পাঠিয়েছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জেরিন,মহিমা রহমান মেধা,সাবরিন সুলতানা সেফা, আফিয়া আনজুম,সাদিয়া আক্তার, জেরিন আক্তার লিয়া, জান্নাতুল ফেরদৌস সার্বিক সহযোগিতায় বিদ্যারয়ের সহকারি শিক্ষক
মো: মিজানুর রহমান
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে গ্লাসের বাইরের গায়ে বরফ জমে কেন?
উত্তর: কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়ে যায়। আর সে ঠান্ডার পরশে গ্লাসের বাইরের গায়ে বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিকণায় পরিণত হয়।
প্রশ্ন: আর্সেনিক দূষণের কারণ কী?
উত্তর: প্রাকৃতিক কারণে আর্সেনিক দূষণ হয়ে থাকে। মাটির নিচে আর্সেনিকের খনিজ থাকে। আর্সেনিক ভূ- গর্ভের পানির স্তরের সংর্স্পশে এলে তা পানিতে মিশে পানিকে দূষিত করে। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত পায়ের চামড়ায় ঘা হতে পারে।
প্রশ্ন: দূষিত পানি পান করলে কী কী রোগ হতে পারে?
উত্তর: দূষিত পানি পান করলে কলেরা , আমাশয়,টাইফয়েড , ডায়রিয়া এসব রোগ হতে পারে। এছাড়াও পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর্সেনিকযুক্ত পানি র্দীঘদিন পান করলে হাত ও পায়ের চামড়ায় এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয়।
প্রশ্ন: শিলাবৃষ্টি কখন হয়?
উত্তর: মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠাণ্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে।
প্রশ্ন: দূষিত পানি কী?
উত্তর: পানিতে ক্ষতিকর কোনোকিছু মিশে থাকলে সে পানিকে দূষিত পানি বলে। ময়লাযুক্ত, অপরিষ্কার ও রঙিন পানিতে অনেক রোগের জীবাণু মিশে থাকে। এ পানি পান করার জন্য নিরাপদ নয়।
রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: পানি দূষণের প্রধান কারণগুলো লিখ।
উত্তর: মানুষ তথা আমাদের প্রত্যাহিক অসাবধানী নানা কাজের ফলে পানিতে নানা কিছু মিশে পানি দূষিত হয়। নিচে পানি দূষণের প্রধান কারণগুলো উল্লেখ করা হলো -
১। পুকুর বা নদীর পানিতে বাসন - কোসন মাজা , গোসল করা , ময়লা কাপড় কাচা, গরু - মহিষ গোসল করানো , পাট পচানো , পায়খানা প্রস্রাব করা , প্রাণীর মৃতু দেহ ফেলা প্রভৃতি উপায়ে নদী- নালা , খাল - বিল ও পুকুরের পানি দূষিত হয়।
২। কলেরা , আমাশয় , টাইফয়েড , ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মলমূত্র , বিছানাপত্র ও কাপড়চোপড় পুকুর , খাল , বিল বা নদীর পানিতে ধুলে রোগ জীবাণু মিশে পানি দূষিত হয়।
৩। কলকারখানা ও হাসপাতালের বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়। এই বর্জ্য পদার্থে ক্ষতিকর পদার্থ মিশে থাকে।
৪। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খাল- বিল ও নদীর পানিতে মিশে পানিকে দূষিত করে।
৫। বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহর অঞ্চল পানিতে ডুবে যায়। ফলে মানুষ ও গৃহপালিত পশু- পাখির মলমূত্র পানিতে মিশে পানিকে দূষিত করে। এই দূষিত পানি পুকুর , কুয়াও নলকুপের পানিতে মিশে পানযোগ্য পানিকে দূষিত করে । তাই বন্যা পরর্বতী সময়ে বিভিন্ন রোগের প্রার্দুভার ঘটে।
৬। প্রাকৃতিক কারণে আর্সেনিক দূষণ হয়ে থাকে । মাটির নিচে আর্সেনিকের খনিজ থাকে । আর্সেনিক ভূ গর্ভের পানির স্তরের সংস্পর্শে এলে তা পানিতে মিশে পানিকে দূষিত করে।
এক কথায় প্রশ্নোত্তর
১। কী ছাড়া আমরা বাঁচতে পারি না?
উত্তর ঃ পানি ।
২। পানি ছাড়া কী বাঁচতে পারে না?
উত্তর ঃ উদ্ভিদ ও প্রাণী ।
৩। জীবনের জন্য কী অবশ্য প্রয়োজনীয়?
উত্তর ঃ পানি।
৪। উদ্ভিদ মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান কী করে?
উত্তর ঃ শোষণ।
৫। পৃথিবীতে পানি তার এক উত্স থেকে উেস কীভাবে ঘোরে?
উত্তর ঃ চক্রাকারে।
৬। বায়ুতে সব সময় কিছু পরিমাণ কী থাকে?
উত্তর ঃ বাষ্প ।
৭। নলকূপের পানি সাধারণত কী?
উত্তর ঃ নিরাপদ।
৮। মাটির নিচে আর্সেনিকের কী থাকে?
উত্তর ঃ খনিজ ।
৯। জলীয় বাষ্প থেকে কী তৈরি হয়?
উত্তর ঃ বৃষ্টি ও শিশির ।
১০। বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়?
উত্তর ঃ পানি কণায় ।
১১। পানিতে ক্ষতিকর কিছু মিশে থাকলে সে পানিকে কী পানি বলা হয়?
উত্তর ঃ দূষিত পানি।
১২। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত পায়ের চামড়ায় কী হতে পারে?
উত্তর ঃ ঘা ।
১৩। যে সকল নলকূপের পানিতে আর্সেনিক আছে সেই নলকূপগুলোতে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
উত্তর ঃ লাল রং ।
১৪। বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহর অঞ্চল কীসে ডুবে যায়?
উত্তর ঃ পানিতে ।
১৫। প্রাকৃতিক কারণে কি দূষণ হয়ে থাকে?
উত্তর ঃ আর্সেনিক ।
১৬। কোন রোগ সংক্রামক নয়?
উত্তর ঃ আর্সেনিকোসিস ।
১৭। পুকুর নদী বা ট্যাপের পানি সম্পূর্ণ জীবণুমুক্ত করতে চাইলে পানিকে কী করতে হবে?
উত্তর ঃ ফুটাতে হবে।
১৮। বায়ু প্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে কিসের চূড়ায় পৌঁছায়?
উত্তর ঃ পর্বতের।
১৯। মেঘের পানিকণা ঠান্ডায় কিসে পরিণত হয়?
উত্তর ঃ বরফে।
২০। আমরা বৃষ্টি থেকে কী পাই?
উত্তর ঃ পানি ।