ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথমপত্র

বাংলা প্রথমপত্র আতাউর রহমান সায়েম সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা অধ্যায়: জন্মভূমি (বহুনির্বাচনি) ১. রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল পুরস্কার লাভ করেন? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয়ঘ. চতুর্থ ২. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? ক.১৮৬১খ.১৮৬২গ.১৮৬৩ঘ. ১৮৬৪ ৩. কীসের গন্ধ কবিকে আকুল করে? ক. বাতাসের খ. ফুলের গ. মাটির ঘ. ফলের ৪. ‘মুদব’ শব্দের অর্থ কী? ক. বুজব খ. খুলব গ. চাপা দিবঘ. দেখব ৫. জন্মভূমির আলোতে নয়ন রেখে কবি নয়ন কী করবেন? ক. খুলবেন। খ. বন্ধ করবেন গ. মুদবেন ঘ. তাকিয়ে থাকবেন ৬. কবি নিজেকে সার্থক মনে করেছেন কেন? ক. এদেশের আলো দেখে খ. এদেশের বাতাস দেখে গ. এদেশের প্রকৃতি দেখে ঘ. এদেশে জন্মগ্রহণ করে ৭. “সার্থক জনম মা, গো”- এখানে ‘মা’ বলতে কবি কাকে বুঝিয়েছেন? ক. নিজের মাকে খ. প্রকৃতিকে গ. উদার আকাশকে ঘ. জন্মভূমিকে ৮. কবির জীবন সার্থক হয়েছে কীভাবে? ক. জন্মভূমিকে মুক্ত করে খ. জন্মভূমির প্রকৃতি দেখে গ. জন্মভূমিকে ভালোবেসে ঘ. জন্মভূমিকে ৯. ‘জানি নে তোর ধনরতন’ বলতে কী বোঝানো হয়েছে? ক. কবি জন্মভূমির ধনের আশা করেন খ. কবি জন্মভূমির ধনের খোঁজ জানেন না গ. কবি জন্মভূমির ধনরত্ন খুঁজেন না ঘ. কবি জন্মভূমিকে ধনরতন দিতে চান ১০. ‘আছে কিনা রানির মতন’- এ কথাটি কবি কার কাছে জানতে চান না? ক. জন্মভূমির খ. রাজার গ. প্রজার ঘ. ভারত ভূমির ১১. জন্মভূমির ছায়া কবির অঙ্গ জুড়ায় বলতে কী বোঝানো হয়েছে? ক. জন্মভূমির ছায়ায় সুখ ও শান্তি লাভ খ. জন্মভূমির সৌন্দর্যে মুগ্ধ হওয়া গ. জন্মভূমি দ্বারা উপকৃত হওয়া ঘ. জন্মভূমির ধনরতন লাভ করা ১২. “মুদব নয়ন শেষে” বলতে কী বোঝানো হয়েছে? ক. চোখ বন্ধ করা খ. মৃত্যুবরণ করা গ. সুপ্ত অবস্থা ঘ. আত্মগোপন করা ১৩. “অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে”- এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে? ক. গাছের ছায়া খ. জন্মভূমির আশ্রয় গ. মাতৃকোলে ঘ. জন্মভূমির প্রকৃতি ১৪. “আঁঁখি মেলে তোমার আলো”- এখানে ‘তোমার আলো’ বলতে কাকে বোঝানো হয়েছে? ক. কবিকে খ. জন্মভূমিকে গ. ফুলকে ঘ. সূর্যের আলোকে ১৫. “জন্ম আমার ধন্য হলো মা গো”- চরণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? ক. কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে খ. সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে গ. জানি নে তোর ধনরতন ঘ. আছে কিনা রানির মতন ১৬. “নমোনমো নম সুন্দরী মম জননী জন্মভূমি”- এ কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? ক. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে খ. কোন বনেতে জানি যে ফুল গ. গন্ধে এমন করে আকুল ঘ. জানি নে তোর ধনরতন ১৭. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর——চরণটির সাথে জন্মভূমি কবিতার কোন চরণের মিল আছে? ক. কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল খ. জানি নে তোর ধনরতন আছে কি না রানির মতন গ. আঁঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ঘ. সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে ১৮. “জন্মভূমিকে ভালোবাসার মাঝেই মানুষের সার্থকতা”-এর অনুভাবটি মিলে যায় কবিতার কোন চরণে? ক. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে খ. সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে গ. কোনো বনেতে জানিনে ফুল ঘ. গন্ধে এমন করে আকুল ১৯. “শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে”- এর সাথে সঙ্গতিপূর্ণ অর্থ কোনটি? ক. মাতৃভূমির রূপ খ. মাতৃভূমির স্নেহছায়া গ. মাতৃভূমির সম্পদ ঘ. মাতৃভূমির প্রকৃতি ২০. ‘জন্মভূমি’ কবিতাটিতে কবি জন্মভূমির ফুলের উল্লেখ করার পাশাপাশি উল্লেখ করেছেন কার কথা? ক. পরিবেশ খ. গগনের চাঁদ গ. আলো ঘ. পানি উত্তর: ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. গ ১০.ক ১১.ক ১২.খ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬.ক ১৭.গ ১৮. খ ১৯. খ ২০. খ