‘আইটেম গার্ল’ শব্দটি শুনতে নারাজ মালাইকা

মালাইকা অরোরা খান। সালমান খানের ভাই আরবাজ খানের সাবেক স্ত্রী এবং অভিনেতা অর্জুন কাপুরের বর্তমান প্রেমিকা। বলিউডে তিনি ‘আইটেম গার্ল’ হিসেবে সুপরিচিত। তেমন কোনো ছবিতে তাকে নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যায়নি। বরং শাহরুখ খানের ‘দিল সে’ ছবির ‘চাল ছাঁইয়া ছাঁইয়া’ এবং সালমান খানের ‘দাবাং’ ছবির ‘মুন্নি বদনাম হুয়ি’র মতো সুপারহিট গানগুলোতে এই আইটেম তারকা হিসেবেই তিনি খ্যাতি কুড়িয়েছেন। কিন্তু এই আইটেম শব্দটাতে ঘোর আপত্তি মালাইকার। নিজেকে তিনি আইটেম তারকা ভাবতে নারাজ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানান মালাইকা। তার দাবি, ‘আজ পর্যন্ত আমি যতগুলো গানের সঙ্গে নেচেছি, সবই নিজের ইচ্ছাতে। কখনোই মনে হয় হয়নি সেগুলোতে আমাকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি কাজ ছেড়ে বেরিয়ে আসতাম। এছাড়া গানগুলোর কোথাও আমি শালীনতাও অতিক্রম করিনি।’

আরও পড়ুন: শিশুপর্ন তৈরির দায়ে ইউটিউবারের কারাদণ্ড

সাক্ষাৎকারে অনেকটা ক্ষুব্দ হয়েই কথাগুলো বলেন মালাইকা। এমনিতেই চারদিকে গুঞ্জন, নিজের থেকে ১২ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরকে তিনি বিয়ে করতে চলেছেন। খ্রিষ্টান ধর্ম মতে হবে তাদের বিয়ে। এসব গুঞ্জনে কার্যত বিরক্ত মালাইকা। কদিন আগে জানিয়েও দেন তিনি অর্জুনকে বিয়ে করছেন না। তারমধ্যেই যেখানে সেখানেই তাকে ‘আইটেম গার্ল’ ডাকা হয়। যেটা তার একেবারেই পছন্দ নয়। এ জন্য আইটেম গার্ল বলে ডাকলে তিনি চড় মারার হুমকিও দিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ