তোমাদের চিঠি থেকে

প্রিয় কচি-কাঁচার বন্ধুরা, সবাই আমার শুভেচ্ছা নিও। নিশ্চই তোমরা ভালো আছো। বন্ধুরা, এসে গেছে মহান স্বাধীনতার মাস মার্চ। স্বাধীনতার জন্য যুদ্ধ ডাকের মাস। এ মাস থেকেই শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। যার মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ। বন্ধুরা চলো আমরাও এ মাস হতেই মুক্তিযুদ্ধের চেতনায় রাজাকার মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেই। বন্ধুরা এমাসেই কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। আর আমাদের প্রিয় পল্লী কবি জসিমউদ্দীনের মৃত্যু দিবস। চলো তাদের আত্মার শান্তি কামনা করি। শুভেচ্ছাসহ তোমাদের বন্ধু— মীর রবিউল ইসলাম রবি সদস্য নম্বর: ১৬২৫ কচি-কাঁচার সবুজ পাঠক ফোরাম অন্নদানগর, পীরগাছা, রংপুর।