সর্বসেরা

সর্বকালের সর্বসেরা বাঙালি সে, বিশ্বজোড়া সবাই তাকে চেনে, জন্মেছিলেন টুঙ্গিপাড়ায় স্বপ্ন ছিলো চোখের তারায় শপথ মনে মনে— বাংলা হবে সোনায় মোড়া থাকবে না দুখ কষ্ট-জরা মানুষ হবে খাঁটি, কিন্তু স্বাধীনতা ছাড়া এমন আশা যায় না করা মুক্ত করো মাটি— এই ভেবে ডাক দিলেন তিনি লড়াই হলো প্রতিদিনই স্বাধীন হলো দেশ, সেই বাঙালির জন্মদিন আজ সবাই তোলো এক আওয়াজ আনন্দের নাই শেষ।