তোমার ধ্বনি
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ১৭:৫৫
একাত্তরের স্বাধীনতার মহানায়ক তুমি,
বীর-বাঙালির রক্তমাখা তোমার জন্মভূমি।
একাত্তরের স্বাধীনতা উঠলো এবার জেগে,
নতুনেরা ঝড় তুলেছে অতি প্রবল বেগে।
জয়বাংলা বাংলার জয়, নেইকো স্মৃতির ক্ষয়,
বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি সবাই কয়।