স্মরণীয় উক্তি

 যার হাজারো বন্ধু সে আর বন্ধু পাবে না, আর যার একজন মাত্র শত্রু, সবখানেই সে তার দেখা পাবে। - হযরত আলী (রা.)  শত্রু যখন ভুল করে তখন বাধা দিয়ো না। - নেপোলিয়ন বোনাপার্ট  একমাত্র ভালোবাসাই পারে শত্রুকে বন্ধুতে পরিণত করতে। - মার্টিন লুথার কিং জুনিয়র  কেন্দ্রীভূত ক্ষমতা সব সময়ই স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু। - রোনাল্ড রিগ্যান  ভালো ব্যবহার সব সময়ই বন্ধুত্ব রক্ষা করে এবং শত্রুকে পরাজিত করে। - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন  শত্রুর পতনে উল্লাস করো না, কিন্তু তাকে তুলতেও যেয়ো না। - প্রবাদ