জন্মদিন

রাসেল বেলা :হলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ১৯৮৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ‘লাভ, অনার অ্যান্ড অবে :দ্য লাস্ট মাফিয়া ম্যারেজ’ ছবির মধ্য দিয়ে হলিউডে অভিনয় শুরু করেন তিনি। তারপর একে একে প্রায় বিশটির মতো ছবিতে অভিনয় করেছেন এবং অর্জন করেছেন খ্যাতি ও বেশ কিছু অ্যাওয়ার্ড। আমেরিকার একাধিক সেনসেশন ম্যাগাজিনে কভারগার্ল ও নিয়মিত মডেল হিসেবেও রয়েছে তার খ্যাতি। ‘দ্য রিং’ ছবির মধ্য দিয়ে তিনি ব্যাপকভাবে আলোচিত হন। তার অভিনীত সর্বশেষ ছবি ‘ড্রাইভ থ্রু’।