ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২০:০৬
গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়। তবে দিন শেষে সূচক যোগ হয় ২৫ পয়েন্ট। হরতালে বিনিয়োগকারীদের উপস্থিতি কম হওয়ায় লেনদেন আগের দিনের তুলনায় কম হয়েছে। এদিন লেনদেন হয়েছে ১৬৪ কোটি টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও গতকাল উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এর আগে টানা ৫ কার্যদিবস ডিএসইতে ধারাবাহিকভাবে সূচক কমেছে। মঙ্গলবার কিছুটা বাড়লেও তা আশানুরূপ নয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ২৬৬টি কোমপানির ৪ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৩৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১৬৪ কোটি ৯১ লাখ ৬২ হাজার ২০৭ টাকা। যা আগের দিনের চেয়ে ২৭ কোটি ৪৮ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স ২৫ দশমকি ৮৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৮৭ দশমকি ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩০ দশমকি ২২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৭২ দশমকি ৫৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ মূল্যসূচক ১২ দশমকি ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৬৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, ইউনিক হোটেল, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি, গোল্ডেন হারভেষ্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, প্রিমিয়ার সিমেন্ট, বিএসসিসি, বেক্সিমকো, আরগন ডেনিমস, গ্লোবাল হেভী কেমিক্যাল ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, সিঙ্গার বিডি, প্রাইম লাইফ ইন্সুঃ, মুন্নু স্টাফলার, ন্যাশনাল টিউবস, অগ্রণী ইন্সুঃ, ৫ম আইসিবি, বঙ্গজ, উসমানিয়া গ্লাস, প্রিমিয়ার ব্যাংক ও এনসিসি ব্যাংক মি. ফা. ১। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি, আইপিডিসি, গোল্ডেন হারভেষ্ট, ইউনিয়ন ক্যাপিটাল, জিলবাংলা সুগার, ৭ম আইসিবি, ইসলামি ইন্সুঃ, গ্লোবাল হেভী কেমিক্যাল, মেঘনা কনডেন্সড মিল্ক ও প্রিমিয়ার সিমেন্ট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮২০ পয়েন্ট। এদিন মোট আর্থিক লেনদেন হয়েছে ২০ কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দাম।