আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবি মুক্তির দিন নির্ধারণ

হলিউডের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ফরেস্ট গাম্পর রিমেক ‘লাল সিং চড্ডা’  ছবির জন্য ২০ কেজি ওজন কমাতে শুরু করেছেন আমির খন। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৫ ডিসেম্বর। নিজের রিপোর্টে এমনটাই জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ। ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আমির খান।

ছবিটি প্রযোজনা করবেন ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। লাল সিং চাড্ডার গল্প লিখছেন অতুল কুলকার্ণি। পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার'-এর পরিচালক অদ্বৈত চন্দন। আমির খান নিজের জন্মদিনে এই ছবিটির কথা ঘোষণা করেছিলেন। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘ফরেস্ট গাম্প’ ছবিটি। সেখানে ছিলেন টম হ্যাঙ্কস। তারই রিমেক হতে চলেছে আমিরের সিনেমাটি। আমির খান ইতিমধ্যে কপিরাইট নিয়েও নিয়েছেন হিন্দি রিমেকের।

আরও পড়ুন: শিশুপর্ন তৈরির দায়ে ইউটিউবারের কারাদণ্ড

পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে আমির খান জানিয়েছেন, তিনি ‘লাল সিং চাড্ডা’র প্রযোজনে ২০ কেজি ওজন ঝরাবেন। সিনেমার প্রস্তুতি কাজ শুরু হয়ে গিয়েছে। অক্টোবর থেকে শুটিং শুরু হবে। আমাকে ওজন কমাতে হবে প্রায় ২০ কেজি। যাতে লম্বা ও রোগা দেখায়।’

ফরেস্ট গাম্প সিনেমায় ছিলেন টম হ্যাঙ্কস, রবিন রাইট। গ্রে সিনিস, স্যালি ফিল্ড, হ্যালি জোয়েল অসমেট এবং মেকেল্টি উইলিয়ামসন। মুখ্য চরিত্রে আইকিউ কম ছিল। কিন্তু মন ছিল খাঁটি সোনার মতো।

শোনা যাচ্ছে, লাল সিং চাড্ডা ও ‘কৃষ ফোর’ একই সময়ে মুক্তি পাবে। সেই সিনেমায় আছেন হৃত্বিক রোশন। সিনেমার পরিচালনা করবেন রাকেশ রোশন। গত বছর হৃত্বিকের জন্মদিনে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল।

ইত্তেফাক/বিএএফ