গোপালগঞ্জে দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:০২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় খন্দকার শফিকুল আলম ফারুক (৪২) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এদিকে গোপালগঞ্জে পানিতে ডুবে মীম (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে সোমবার সন্ধ্যায়।