রূপগঞ্জে চাঁদার দাবিতে হামলা ভাংচুর

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সিনিয়র মেশিন অপারেটর রওশন আলীর রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকার গ্রামের বাড়িতে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা রওশন আলী ও তার ছেলে রাজন মিয়াকে মারপিট করে। এরই জের ধরে ৩০/৩২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। আহত রওশন আলী ও তার ছেলেকে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রওশন আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে