মাটিরাঙ্গায় শিক্ষিকা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:০৩
জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ক্রায়োরী মারমা খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সোমবার পুলিশ সেতু মার্মা নামে একজনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী স্কুলশিক্ষিকা হত্যার ঘটনা পরকীয়ার পরিণতি বলে ধারণা করছেন। পুলিশের একটি সূত্র জানায়, শনিবার সকালে মাটিরাঙ্গা সদরের মংতু চৌধুরীপাড়া এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী লাব্রেচাই মারমা তার স্ত্রীকে তলপেটে লাথি, কিল-ঘুষি মারেন। এতে ক্রায়োরী মার্মা গুরুতর আহত হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্রায়োরী মার্মা মারা গেলে স্বামী লাব্রেচাই স্ত্রীর লাশ ফেলে আত্মগোপন করে।