ইমাজিন কাপে অংশ গ্রহণে রেজিস্ট্রেশনের শেষ দিন ১৫ মার্চ

প্রযুক্তির উন্নতি হচ্ছে বিস্ময়কর গতিতে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পৃথিবীর বড় বড় সমস্যাগুলো। দু’বছর আগেই এই গ্রহে গড়ে প্রতি ৭ জনের মাঝে ১ জনের একটি করে কম্পিউটিং ডিভাইসের মালিক হয়ে গেছেন। একই সাথে প্রতি ৭ জনের মধ্যে ১ জনের দৈনিক উপার্জন আশি টাকা বা এক ডলারের নিচে। এরকম আরও সমস্যা, যেমন অপ্রতুল শিক্ষা, লিঙ্গ বৈষম্য, শিশুমৃত্যু প্রভৃতি নিরসনে প্রযুক্তির ব্যবহার নিয়েই মাইক্রোসফট ছাত্রদের জন্য ১১ বছর ধরে আয়োজন করে আসছে পৃথিবীর সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি অলিম্পিকস ইমাজিন কাপ। এবছর যুক্ত হয়েছে গেম তৈরি এবং প্রযুক্তি কি করে মানুষের জীবন উন্নত করতে পারে এমন উদ্ভাবনী ক্যাটেগরিও। বাংলাদেশেও ইমাজিন কাপ গত দু’বছর অনুষ্ঠিত হয়েছে এবং এদেশের ছেলেমেয়েরা ওয়ার্ল্ড ফাইনালসে যথাক্রমে নিউইয়র্ক এবং সিডনিতে অংশ নিয়েছে। প্রথমবারের মত অংশ নিয়ে ২০১১ তে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফাইনালসে দেশের ছেলেরা দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য উইন্ডোজ ফোনের অ্যাপ বানিয়ে ১৯০টি দেশের মধ্যে “পিউপল’স চয়েস” ক্যাটেগরিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে চমকে দেয় পৃথিবীকে। এবার ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে। ইন্টারনেটে রেজিস্ট্রেশনের শেষ দিন ১৫ মার্চ। ইমাজিন কাপ নিয়ে আরও জানতে চাইলে ভিজিট করুন: http://imaginecup.com আর রেজিস্ট্রেশনের জন্য: http:// aka.ms/ICreg। -প্রেস বিজ্ঞপ্তি