ব্র্যাক ব্যাংকে চাকরি পেলেন চার নারী গাড়ি চালক
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:২১
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক চারজন নারী গাড়ি চালককে কাজের সুযোগ করে দিয়েছে। গত সোমবার ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়। নিয়োগপত্র তুলে দেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান ।
নিয়োগপ্রাপ্ত চারজন হলেন খুলনার আফসানা মিমি, রংপুরের রত্না খাতুন, ঝিনাইদহের নাসরীন খাতুন এবং রাজশাহীর সুমী খাতুন। এই নারী চালকরা ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এসময় ব্যাংকের প্রধান মানব সম্পদ কর্মকর্তা তাহনিয়্যাত আহমেদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।